শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

ভাওয়ালের শালবনে শিশুকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ২.৫৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

ভাওয়ালের শালবনে নিয়ে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত ২ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আসাদ উদ্দিন ও নোয়াব আলী।
এডভোকেট শিশির মনির জানান, ডেথ রেফারেন্স মামলায় দু’জনকে বেখসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে কেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিতে এলো না এ জন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপি’কে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালের মার্চে মো. আনোয়ার হোসেন ওরফে মো. রাজিব ওরফে গোলাম রব্বানি ওরফে শংকর চন্দ্র দেবনাথ ও মো. জাকির হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত।
নিয়ম অনুসারে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিগনও হাইকোর্টে আপিল করেন।
২০০৫ সালের ৯ এপ্রিল রাজধানীর শাজাহানপুর ওভারব্রিজের নিচ থেকে স্থানীয় জনতা একটি ব্যাগসহ শংকর ও জাকির আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ব্যাগে শিশুর কাটা মাথা জব্দ করে পুলিশ। রেলওয়ে পুলিশ মামলাটি তদন্ত করে এই দ’ুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com