সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জে খরমপট্টি এলসকায় নতুন জনতা ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ১২.০৯ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় জনতা ব্যাংক লিমিটেডের নিজস্ব জায়গায় জনতা ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে জনতা ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান, জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মাশফিউল বারী ও রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. রমজান বাজার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন সরকার।

এতে অন্যদের মধ্যে প্রবীণ সাংবাদিক ও লেখক মু আ লতিফ, জনতা ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ এরিয়ার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মো. আশরাফুল মোনায়েম, বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আতিকুজ্জামান ভূঞা, জনতা ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ এরিয়া অফিসের সিনিয়র অফিসার আরিফুল হক মুন্না প্রমুখ ছাড়াও জেলার বিভিন্ন শাখার প্রিন্সিপাল অফিসার ও সিনিয়র অফিসার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি অন্যদের সাথে নিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় জনতা ব্যাংকের পক্ষ থেকে তিনশ’ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে জনতা ব্যাংক লিমিটেডের ৩৩ শতাংশ নিজস্ব জায়গা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেখানে জনতা ব্যাংক ভবন নামে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com