সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সংবর্ধিত

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৮.০৫ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি রিদওয়ান উল্লাহ খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রা মাধ্যমে বরণ করে লক্ষ্মীপুরের কমলনগরের কৃতিসন্তান রেদওয়ান উল্লাহ খানকে হাজিরহাট অস্থায়ী কার্যালয়ে গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কমলনগর উপজেলা সমন্বয়ক সার্জেন্ট (অব) সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে ফুলেল উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়া হয় সদর উপজেলার গণঅধিকার পরিষদের সমন্বয়ক বিশিষ্ট কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশকে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক শাহেদ সারোয়ার, ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি মোঃ রাকিব, কমলনগর উপজেলা আহবায়ক জায়েদ হোসাইন, সদস্য-সচিব নাদিম মাহমুদ মাহি, সদর উপজেলা সাবেক আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব শাহেদুর রহমান রাফিসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দেশের ক্রান্তিকালিন বিভিন্ন ইস্যু নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com