সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৬.১৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ছাত্রলীগের আয়োজনে উত্তর তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, ফরিদা ইয়াসমিন লিকা, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাস, আমজাদ হোসেন আজিম, ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ান, আকবর হোসেন সুখি, ফাহাদ বিন কামাল মাহি ও ফারুক হোসেন বাবুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধসহ দেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। বিএনপি-জামায়াতের নাশকতা থেকে দেশকে মুক্ত রাখতে রাজপথের অতন্দ্র প্রহরী ও শিক্ষার্থীদের আস্থার সংগঠন ছাত্রলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com