সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ‘ঝাড়ু মিছিল’ হবে : মোমিন মেহেদী

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১১.৩৭ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে দ্রব্যমূল্য কমানোর দাবিতে ‘ঝাড়ু মিছিল’ হবে। ৪ জানুয়ারী বেলা ১১ টায় রাজধানীর একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে ঢাকা মহানগর কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের মানুষের মৌলিক উন্নয়ন না করে সরকার যদি একের পর এক তথাকথিত উন্নয়নের গল্প শোনাতেই থাকে, জনগন তখন নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য সকল তথাকথিত উন্নয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে।

উল্লেখ্য, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে। আত্মপ্রকাশের পর থেকে গত ১০ বছরে গণমুখি বিভিন্ন আন্দোলনে নতুনধারার রাজনৈতিক কর্মসূচি ছিলো জনগনের প্রেরণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com