সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

৪৯ কোটি টাকা ব্যয়ে ১০টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধিঃ রোববার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নকাজের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। সিটির চরকালীবাড়ি ময়লাকান্দা থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত বিসি সড়কসহ চরকালীবাড়ি অঞ্চলে ৭টি সড়ক, চর তিনগাঁও মসজিদ থেকে শম্ভুগঞ্জ রেলস্টেশন পর্যন্ত আরসিসি রাস্তা, চর নীলক্ষিয়া পাকা রাস্তা থেকে চর গোবদিয়া খ্রিষ্টানপাড়া পর্যন্ত বিসি সড়ক ইত্যাদি উন্নয়নকাজের উদ্বোধন করেন মেয়র। এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার। এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত। ইউনিয়ন পরিষদ থেকে অন্তর্ভুক্ত হওয়া মসিকের নতুন ওয়ার্ডগুলোর অবকাঠামো ছিল অত্যন্ত নাজুক। মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন উপহার দিয়েছেন বলেই এখন এই ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। মেয়র আরও বলেন, ময়লাকান্দার আবর্জনা আর থাকবে না। আবর্জনাকে সম্পদে রূপান্তরের চেষ্টা করছি আমরা। এ ছাড়া সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ইতোমধ্যে প্রায় ৪০০ কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। শুধু ৩২ নং ওয়ার্ডের উন্নয়নেই ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব সড়ক ও ড্রেন ওয়ার্ডের নাগরিকদের জীবনমান ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এ সময় মেয়র রাস্তা, ড্রেন ও সড়কবাতি স্থাপনে প্রয়োজনীয় ছাড় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন এ ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার সুযোগ আছে। ছাড়ের মানসিকতাই এ প্রচেষ্টাকে সফল করে তুলতে পারে। উদ্বোধনকালে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাস আলী মন্ডল, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজহারুল হক, স্থানীয় রাজনৈতিক নেতারা প্রমুখ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com