সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৯.৫১ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

আমাদের পুলিশ হবে বিশ্বমানের। আমরা শুধু মুখে না, কাজেও তা করে দেখিয়েছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ দুপুরে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নবনিয়োগকৃত তিন হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্য দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যেমন যোগ্যদের পুলিশে চাকরি দিয়েছি, তেমনি তারা যেন সঠিক ও উন্নত প্রশিক্ষণ পায় সেই ব্যবস্থাও করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীর উন্নত বিশ্বে অপরাধের ধরন বদলে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশও এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পুলিশ বাহিনীর ওপর ন্যস্ত। প্রতিটি পুলিশ সদস্য নিজের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে যোগদানের আগে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশ একাডেমিতে এসে পৌঁছালে আইজিপি, একাডেমির অধ্যক্ষ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com