সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর হাটকালুপাড়া ইউপির ৩নং ওর্য়াডের ভোট পুন:রায় নির্বাচনের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৪.১৮ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে নির্বাচনের ফলাফল প্রত্যাখান পুন:নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়শিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম ভোলা বলেন, সকাল ১০টায় আমার এজেন্টদের কাছ থেকে নির্বাচনী ফলাফল সিটে স্বাক্ষর করে নেন। মেম্বার প্রার্থীদের ভোট গণনার ফলাফল ঘোষণা না দিয়ে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাগণ ব্যালেটগুলো বস্তাবন্দী করে নিয়ে চলে যায়। এসময় আমরা জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন শুধু মোরগ প্রতীক ২৫টি ভোট নষ্ট হয়েছে। আমরা নষ্ট ২৫টি ভোট দেখতে চাইলে প্রিজাইডিং অফিসার না দেখিয়ে এবং পূনরায় ভোট গননা না করে টিউবয়েল প্রতিকের প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে নানা রকম কারচুপীর মাধ্যমে প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এবং ভোটের পরে স্কুলের টয়লেট থেকে মোরগ প্রতিকে সীল মারা ব্যাটল পাওয়া গেছে বলে তিনি জানা।

এ নিয়ে এলাকার জনগন মনে করছে ভোট কারচুপী হয়েছে। এ বিষয়ে তিনি নওগাঁ জেলা প্রশাসক, আত্রাই উপজেলা নির্বাহী অফিস, উপজেলা নির্বাচন অফিসার সহ উপজেলা বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন বলে জানান তিনি। তিনি সহ উপস্থিত নেতৃবৃন্দ পুণরায় নির্বাচনের জন্য দাবী জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোরগ প্রতিকের প্রার্থী রেজাউল করিম ভোলা, এজন্টে মহিলা রেশমা খাতুন,আরজুমা বিবি,আমিনুল ইসলাম উজ্জল,সেলিম,হবিবর রহমান প্রমূখ। উক্ত মানববন্ধনে এলাকার প্রায় ৫শতাধিক ওই ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটার ও স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ অংশগ্রহন করেন। অত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আখতারুজ্জামান এর নিকট একাধিকবার মোবাইল ফোনে জানতে চাইলি তিনি সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে ফোন কেটে দেন। উল্লেখ্য যে, ওই কেন্দ্রে বড় শিমলা গ্রামের ১হাজার ১৯৯ ভোট রয়েছে। সেখানে মোরগ প্রতীক নিয়ে রেজাউল করিম ভোলা পেয়েছেন ৪৮৮ ভোট ও টিউবয়েল নিয়ে রফিকুল ইসলাম পেয়েছেন ৪৯৫ ভোট ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com