সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২.৪৬ এএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় এই সামাজিক দূরত্ব বিধি মানতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়, বৃহস্পতিবার পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের স্টিকারগুলো পুনরায় বিতরণ করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকেরা কাবার চারপাশে সামাজিক দূরত্বের জন্য মেঝেতে দেওয়া চিহ্নগুলো ফিরিয়ে এনেছে। এই চিহ্নগুলো করোনার সংক্রমণ কমায় গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের সামাজিক দূরত্ব বিধি আবার মেনে চলতে হবে। তবে নির্দিষ্ট কোনো ধারণক্ষমতার কথা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

এর আগে সৌদি সরকার জানায়, ঘরের ভেতর ও বাইরে যে কোনো জাগায় জনগণকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৮৭৪ জন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবে ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যা গত আগস্টের পর সর্বোচ্চ সংখ্যা।

করোনার সংক্রমণের পর সীমিত আকারে হজের ব্যবস্থা করে সৌদি আরব। স্বাভাবিক সময় হজ থেকে সৌদি আরব সরকার ১২০০ কোটি ডলার রাজস্ব আয় করে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com