সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফ এর বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮.৫৭ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
 আবু তালহা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকা বাসি। বৃহঃপতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১.৩০ দিকে উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামে নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট কে বাড়ি থেকে তুলে নিয়ে বাটাম দিয়ে পেটানো ও এলাকার মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নবনির্বাচিত মেম্বার কে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে, মোঃ হবি সেখ, মুজাম্মেল সেখ, মান্নান তালুকদার, জলিল তালুকদার, ইসমাইল, বিসাল খান, রহুল তালুকদার, শরিফ তালুকদার, আলাউদ্দিন, কুলসুম সহ এলাকা বাসি বলেন, আব্দুল্লাহ আল মারুফ মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মারধর ও আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিন বলেন, ২৬ ডিসেম্বর উনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ কেন্দ্র দখল করে টাকার বিনিময়ে মেম্বার নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমরা এই মেম্বার এর পদত্যাগ দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com