শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৬.০০ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

 আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার কোনাবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪২) ও বানিয়া গাঁতি ভদ্রঘাট গ্রামের আবু সাঈদের ছেলে সুজন শেখ (২১)। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২.৫৫ দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দের কোনাবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ ২ র্শীষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দ করা আলামতসহ তাদেরকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com