( দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে রবিবার (২৬ ডিসেম্বর) কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটাদের স্বতস্ফূর্ত উপস্থিতি।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৯টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আর বাকি ১ ইউনিয়নের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং ২টি ইউনিয়নে আ”লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২৬ ডিসেম্বর (রবিবার) কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি কেন্দ্রগুলিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ভোট গনণা শেষে রাতে উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের হাতে রেজাল্ট শীট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার। বেসরকারি ফলাফল অনুয়ারী যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং মইলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান প্রাথী রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস), ২নং গৌরীপুর সদর ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান হযরত আলী (নৌকা), ৩নং অচিন্তপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জায়েদুর রহমান (মটরসাইকেল), ৪নং মাওহা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল ফারুক (ঘোড়া), ৫নং সহনাটি ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল (নৌকা), ৬নং বোকাইনগর ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল মুক্তাদির শাহীন (ঘোড়া), ৭নং রামগোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস), ৮নং ডৌহাখলা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম, এ কাইয়ুম (ঘোড়া), ৯নং ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ নেজামুল হক (আনারস) এবং ১০নং সিধলা ইউনিয়ন ফলাফল স্থগিত রয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত ৩০টি আসনের বিপরীতে ১২৭জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডের বিপরীতে ৩৯৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
গৌরীপুর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রের ৬১৫ কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১৭২জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৩৯০জন আর নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৭৮২ জন।