এতে ১১টি ইউনিয়নের নির্বাচিত ১৩২ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান আওলাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে চেয়ারম্যানদের শপথ গ্রহণ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।