সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও সীমান্ত থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২.২০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্ত থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে রবিবার রাত সোয়া ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মো. রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com