বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরগুনা জেলা গ্রন্থাগারের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলাম। সংগঠনের বরগুনা জেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম মান্নু, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, কে এম শামীম, এলিন তালুকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক শেখ, প্রচার সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ।
আলোচনায় বক্তারা ৮ দফা দাবি নিয়ে বলে . মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রারাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগে ২০১৮ সালে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন পূর্বক ২০১০ সালের পরিপত্র মোতাবেক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পূর্নবহাল কওে প্রশাসনিক পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে; পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মূল বেতনের শতকরা হিসাবে বাড়ি ভাড়া প্রদান করতে হবে, অনুপাত প্রথা ও জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে সকল প্রভাষককে পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ দিতে হবে, নিবন্ধন বিহীন ইনডেক্সধারী শিক্ষকদেরকে মাদ্রাসাসহ স্কুল ও কলেজের সমপদে বদলির সুযোগ দিতে হবে, মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে প্রভাষক (গণিত) পদ অন্তর্ভূক্ত, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো উপবৃত্তি প্রদান এবং গ্রন্থাগার ও সহকারী গ্রন্থাগারিক পদে জেনারেল ধারায় শিক্ষতদের নিয়োগের সুযোগ দিতে হবে।
সম্মেলনে মাহাবুর রহমানকে সভাপতি ও মো: জহিরুল হক কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।