শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তুরস্ক, কাতার যৌথভাবে কাবুল বিমানবন্দর পরিচালনায় সহমত

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৯.৪৪ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

তালিবান কর্মকর্তারা শুক্রবার নিশ্চিত করেন যে, তুরস্ক এবং কাতারের একটি যৌথ প্রতিনিধি দলের সাথে ঐ দুইটি দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাবুল ও অন্যান্য আফগান শহরের বিমানবন্দর পরিচালনার পরিকল্পনা বিষয়ে তাদের আলোচনা হয়।

এই আলোচনাটি এমন পরিস্থিতির মধ্যে হলো যখন কিনা আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির চরম ক্ষুধাপীড়িত মানুষের কাছে জরুরি ভাবে আরও বেশি মানবিক সাহায্য পৌছানোর জন্য উপায় খুঁজছে।

তালিবান পরিবহন মন্ত্রকের মুখপাত্র ইমামউদ্দিন আহমাদি ভিওএ কে বলেন যে বৃহস্পতিবার তুরস্ক এবং কাতারের যৌথ ব্যবসায়িক দলের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি বলেন যে সামনের সপ্তাহের শুরুর দিকে আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে, তবে এখনও পর্যন্ত কোন সমঝোতায় পৌছানো যায়নি।

এ সপ্তাহে কাবুলে যাওয়ার পূর্বে তুরস্ক এবং কাতারের কোম্পানীগুলো “সমান অংশীদারিত্বের ভিত্তিতে” কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বলে তুরস্কের গণমাধ্যম বৃহস্পতিবার জানায়।

আহমাদি জানান যে তুরস্ক-কাতার যৌথ প্রতিনিধিদলের সাথে আলোচনায় থাকা অন্যান্য বিমানবন্দরগুলো বালখ, হেরাত, কান্দাহার এবং খোস্ত প্রদেশে অবস্থিত।

আগস্টের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশী সেনাদের আকস্মিক প্রত্যাহারের পর তালিবান দেশের দখল নিলে, সেই মাসের শেষের দিকে আঙ্কারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা প্রদানে সম্মত হয়।

৩১ আগস্ট সর্বশেষ আন্তর্জাতিক সেনা দেশটি ছাড়ার পূর্বে ছয় বছর ধরে তুরস্ক যুক্তরাষ্ট্র সমর্থিত ক্ষমতাচ্যুত আফগান সরকারকে বিমানবন্দরটি পরিচালনা করতে এবং নিরাপত্তা দিতে সাহায্য করে আসছিল।

আকস্মিক ও বিশৃঙ্খলভাবে যুক্তরাষ্ট্রের সৈন্যদের দেশত্যাগের সময় কাবুল বিমানবন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কাতার তালিবানকে বিমানবন্দরটি মেরামত ও পুনরায় চালু করার বিষয়ে সাহায্য করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com