বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১২.২৪ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট।করোনা মহামারির কারণে ২১ মাস বন্ধ থাকার পর শনিবার (২৫ ডিসেম্বর) পুনরায় ফ্লাইটটি চালু করেছে বিমান কর্তৃপক্ষ।

এদিন দুপুর ২টা ৪৪ মিনিটে সিলেট থেকে ৮০ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৭৮৭) হংস বলাকা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার এস এম সাত্তার  বলেন, “করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টার ফ্লাইটটি  শনিবার থেকে চালু হয়েছে। এদিন ৮০ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হয়েছে।

তিনি বলেন, “সপ্তাহে দুদিন শনি ও বৃহস্পতিবার ম্যানচেস্টার সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করবে। বিমানে বিজেনস ক্লাসে ২৪ ও ইকোমিক ক্লাসে ২৪৭টি সিট রয়েছে।

বিমান সূত্র জানায়, ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট (বিজি-২০৮) স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ২৭ ডিসেম্বর দুপুর ১২টায়। সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে দুপুর পৌনে ২টায়।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ২৯ মার্চ সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে বিমানের সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায়। এরপর করোনা সংক্রমণ বাড়ায় ফ্লাইট বন্ধ রাখে বিমান কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com