শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে ঘটনায় মামলা

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩.৪৭ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন জেলা গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন। এ ঘটনার তদন্ত চলছে।
এর আগে সকালে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। তিনতলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।

এদিকে লঞ্চ দুর্ঘটনায় আরো ৪১ জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আবার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজদের সন্ধানে স্বজনেরা ভিড় করছেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে এলাকার পরিবেশ।
আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত ২৩ জনের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। দাফনের সময় আরো ৪ জনের মরদেহ শনাক্ত করেছে পরিবার।

এর মধ্যে ৩ মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। অন্যটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে আসছিলো। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com