শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

কক্সবাজারে ধর্ষণের শিকার গৃহবধূ আদালতে জবানবন্দি

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩.৪৪ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

কক্সবাজারে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ আদালতে জবানবন্দি দিয়েছেন। গত বুধবার ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পর্যটক গৃহবধূর।

গতকাল বিকাল ৫টায় তাকে আদালতে হাজির করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে তিনি জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রুহুল আমিন।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে ধর্ষণে জড়িত তিন যুবককে র‌্যাব শনাক্ত করলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি।

পানিতে গোসল করতে গিয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে এক যুবকের ধাক্কা লাগবে কথা কাটাকাটি হয়। এর জের ধরে স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিন যুবক। ওইদিন রাত দেড়টার দিকে জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। পরে কক্সবাজার সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস কক্ষে পাঠানো হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে (৩৩) আটক করে। উদ্ধার করা হয় স্বামী ও সন্তানকে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী কক্সবাজার শহরের বাসিন্দা আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, মেহেদি হাসান বাবু নামে তিন যুবক ও হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি ট্যুরিস্ট পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাব ও পুলিশের তথ্যানুযায়ী অভিযুক্ত আশিক ও জয় চিহ্নিত ছিনতাইকারী। আশিকের বিরুদ্ধে ১৬টি আর জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আশিক একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

স্থানীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজারে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতা আশিক। তার নেতৃত্বে রয়েছে ৩০ জনের একটি অপরাধী চক্র। তারা বিভক্ত হয়ে কখনো দলবদ্ধভাবে চুরি, ছিনতাই, খুনসহ নানা অপরাধ করে বেড়ায়। একজন ধরা পড়লে আরেকজন এগিয়ে গিয়ে রক্ষা করে। চুরি-ছিনতাইয়ের মামলায় কয়েক মাস আগে আশিক গ্রেপ্তার হয়। সম্প্রতি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। তাকে গ্রেপ্তার করলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে দাবি স্থানীয়দের।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই নারী গত দুই মাসে তিনবার কক্সবাজার এসেছেন বলে দাবি করেন। তার সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেলা পুলিশের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় এক অভিযুক্ত ওই নারীর পূর্বপরিচিত। ধর্ষণের শিকার নারীর ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঢাকার যাত্রাবাড়ীর জুরাইনে থাকার কথা বললেও ওই দম্পতি তাদের সন্তানসহ তিন মাস ধরে কক্সবাজারের বিভিন্ন হোটেলে থাকছিলেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করতেন। ওই নারী পুলিশের কাছে বিষয়টি স্বীকারও করেছেন বলে তিনি দাবি করেন।

ধর্ষণের শিকার নারীর অভিযোগ- ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে আসেন। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। সেখান থেকে বিকালে যান সৈকতের লাবণী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যান। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেন তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করেন তিনজন।

এরপর তাকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে আরেক দফা ধর্ষণ করেন ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরে ওই হোটেলের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খোলেন ওই নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com