সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহের গৌরীপুরে উত্তোলনের পরও বিতরণ করা হয়নি ভিজিডির চাল

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১১.৫৪ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট কর্মসূচীর আওতায় (ভিজিডি চক্র) ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন গ্রামের ২৮২ জন সুবিধাভোগীর মাঝে ২০২১ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের চাল সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলনের পরও বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। চালের দাবীতে রবিবার দুপুরে গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন গৌরীপুর ইউনিয়নের ভিজিডির সুবিধাভোগী কার্ডদারী নারীরা। দৌলতপুর গ্রামের সেলিনা আক্তার, কার্ড নং ২৭২, রাবিয়া আক্তার, কার্ড নং ২২৯, পারভীন আক্তার, কার্ড নং ১৪৯ ও রূপালী বেগম, কার্ড নং ১৩৬ সহ একাধিক সুবিধাভোগী জানান, প্রায় ৪ মাস চলে যাচ্ছে তাঁরা চাল পাচ্ছেন না, সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যানের কাছে বার বার গিয়েও তাঁরা কোন সুরাহা পাচ্ছেন না, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, চাল পরে বিতরণ করবেন। এ বিষয়ে জানতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ জানান, প্রতিমাসের প্রথম সপ্তাহে তিনি চালের ডিও চেয়ারম্যানদের দিয়ে দেন। গৌরীপুর ইউপিতেও নভেম্বর মাস পর্যন্ত ডিও দিয়ে দিয়েছেন। গৌরীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান- গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল উত্তোলন করে নিয়ে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন- অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। ‘কেন তাঁর বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনা হবে না’ এই মর্মে ইউপি চেয়ারম্যানকে শোকজ করা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com