সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু ও উপাচার্যের শোক প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১১.৪৬ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ সেমিস্টার ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবরিনা আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি।

তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সাথে যোগাযোগের করেছি, থানায় কথা বলেছি।মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয়।

সাবরিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com