সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিশিষ্ট সাংবাদিক,নাট্যকর রেজওয়ান আহম্মেদ খান এর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১১.৪৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মল্লিক মো জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা আমতলী সরকারী একে পাইলট হাই স্কুলের শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম খান (পাশা)এর পুত্র, বাংলাদেশের স্বনামধণ্য টিভি নাট্য পরিচালক মোঃ রেজওয়ান আহম্মেদ খান (৬৪) ইন্তেকাল করেছেন ।

গতকাল (রবিবার) দুপুর ১২.৪৫ মিনিটের দিকে হার্টএ্যাটাক করে ঢাকার বনশ্রী ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রকে রেখে গেছেন। আজ (সোমবার) বেলা ১১ টার তার নিজ বাড়ী বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা খান বাড়ী সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দেশের বিশিষ্ট টিভি নাট্য পরিচালক রেজওয়ান আহম্মেদ খান জীবনদশায় ইংরেজী দৈনিক অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

তার পরিচালনা ও নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফ্লিম প্রচারিত হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com