মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে মাটি,ঘাস,খড়ে মাত্রাতিরিক্ত পিপিএম সিসা‘র উপস্থিতির কারনে গরুর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৩.৩৫ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: কারখানার মাটি ঘাস ও খড়ের নমুনা পরীক্ষার রিপোর্টে মাত্রাতিরিক্ত সীসার কারণে গরু মৃত্যু নিশ্চিত হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গবাদি পশুকে খড় -ঘাস খাওয়াতেও ভয় পাচ্ছেন কৃষক- খামারিরা । আগামী এক বছর এ খড় মজুদ করে না রাখতে পারায় গোখাদ্য নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা।
ঢাকার চিফ সায়েন্টিফিক অফিসারের কার্যালয় টেকনোলজি এন্ড জুরিসপ্রুডেন্স অনুবিভাগের ডা. রামমোহন অধিকারীর স্বাক্ষরিত রিপোর্ট ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পৌঁছলে এর বিষক্রিয়ার ব্যাপকতায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে পরীক্ষার রিপোর্টে ওই এলাকার ‘ঘাসে’ পাওয়া গেছে ৩০ হাজার পিপিএম, ‘খড়ে’ পাওয়া গেছে ৩০ হাজার পিপিএম এবং ‘মাটিতে ’পাওয়া গেছে ৫ হাজার পিপিএম।
ক্ষতিগ্রস্ত কৃষক খামারিরা বলেন, আমন ধানের খড় দিয়ে তাদের এক বছরের গবাদিপশুর খাবার প্রস্তুত হয়ে থাকে।
এখন খড়ে বিষক্রিয়া হওয়ায় তাদের কপাল পুড়েছে! কী করে তারা সামনের এক বছর গবাদিপশুকে খাওয়াবেন? মাঠের কতদূর পর্যন্ত এই সীসার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে তা তারা জানেন না। এই বিষয়টিও তাদের কাছে পরিষ্কার করার দাবি জানান প্রশাসনের কাছে। ক্ষতিগ্রস্তরা বলেন, কেউ গরুর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছেন। আবার কেউ চরম ভোগান্তিতে পড়েছে ধানের খড় ব্যবহার করতে না পারায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কারখানা এলাকার খড় ঘাস এমনকি ধান পর্যন্ত খাওয়ানো যাবেনা। কতদূর পর্যন্ত সীমানার মধ্যে এই নিষেধাজ্ঞা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যতদূর পর্যন্ত এই সীসার ডাস্ট ছড়িয়েছে, ততদূর পর্যন্ত। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের চার সদস্যের অনুসন্ধানী দলের রিপোর্ট কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, এখনো জানিনা ; তবে আসলেই জানতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, ওই এলাকার সিসাযুক্ত খড়গুলো পুড়িয়ে ফেলা হবে এবং বিনিময়ে ক্ষতিপূরণ দেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে এবং ইউএনও মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনে বিধিমোতাবেক ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com