তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে, থাকবে। করোনার সময় দফায় দফায় খাদ্য, অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়ে তিনি বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।