মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৭.৪৫ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিতে পৌর এলাকার মধ্যগৌরীপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২ টায় প্রত্যাশা বাংলাদেশ এর উদ্যোগে এবং দিনাজপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলী নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির সুমান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকী, প্রত্যাশা বাংলাদেশের উপজেলা গ্রোগ্রাম ম্যানেজার তানভির আহম্মেদ, বিরামপুর গ্রোগ্রাম ম্যানেজার মাহফুজুর রহমান রিপন প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে ঝড়ে পড়া শিশুদের হাতে নতুন বই তুলে দেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উল্লেখ্য, জেলার ১৩ টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে ফুলবাড়ী উপজেলার ৭৩ টি বিদ্যালয়ে ২ হাজার ২০৮ জন ঝড়ে পড়া শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com