মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও শপথ পাঠ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৬.১৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ:   ১৯৭১ থেকে ২০২১। পূর্ণ হলো মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করে জাতি। হাজারো চড়াই-উৎরাই পেরিয়ে কাঙ্খিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পুর্তিতে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায়, আনন্দঘন পরিবেশে ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা অনুষ্ঠান হয়।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাটগুগুদাম ব্রীজ মোড় সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। এরপর বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ,অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামীলীগর সভাপতি এডভোকেট জহিরুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সূচিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা জাতিকে অদম্য সাহস, অসামান্য উদ্যম এনে দিয়েছে। শত বাধা পেরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা।

একাধিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্ব তালিকার শীর্ষে। ৫০ বছর আগে স্বাধীনতার সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা ঘটে ছিল যে অভূতপূর্ব স্বপ্নের। আজ সেই স্বপ্ন বাস্তব রুপ লাভ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com