মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের মিঠামইনে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯.১৬ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জের মিঠামইনে নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংর্বধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, সাবেক উপজেলা কমান্ডার মোবারক আলম বাচ্চু, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, মাধ্যমিক শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা) মো. রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মো, নুরুল ইসলাম সিদ্দিকি, শহীদ পরিবারে পক্ষে শ্যামল বিশ্বাস, মো. মোমেন ভূইয়া, রামানন্দ চৌধুরী প্রমুখ।

এছাড়া মিঠামইন হেলিপ্যাডে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয় এবং মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন দৃশ্য উপস্থাপন করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com