দিলীপ কুমার দাস : জামালপুর জেলার ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ.এ.এম. আবু তাহের,।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সদর ইউপি
চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক,সুধী মহল,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।