মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পদ্মাসেতুসহ সকল উন্নয়নে দুদকের দৃষ্টি আহ্বান নতুনধারার

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৮.৩০ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

পদ্মাসেতুসহ সকল উন্নয়ন কর্মকান্ডে দুদকের পর্যবেক্ষণ দৃষ্টি রাখার  আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এক যৌথ বিবৃতিতে দুদকের প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দফায় দফায় পদ্মাসেতু- মেট্ট্রোরেলসহ শতাধিক উন্নয়ন প্রকল্পের সময় যেমন বাড়ানো হয়েছে, তেমন বাড়ানো হয়েছে ব্যয়ও। নতুনধারার রাজনীতিকরা শুধু রাজনীতিই করে না, তারা রাজনীতির পাশাপাশি শিক্ষা-সমাজ-ধর্ম-মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করে।

তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি উন্নয়নকর্মে ২ থেকে ১০ গুণ পর্যন্ত ব্যয় বৃদ্ধি হয়েছে, আর এই ব্যয় বৃদ্ধির পেছনে রয়েছে দুর্নীতিবাজ আমলা-এমপি-মন্ত্রীদের রাতারাতি কোটিপতি হওয়ার লোভ। এই দুর্নীতিবাজদের কারণে জনগনের রক্ত চুষতে প্রতিটি দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধি করেছে।

দুদক যেন নীতির সাথে থেকে দুর্নীতি প্রতিহত করে সকল উন্নয়ন কর্মে। তা না হলে প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও তাঁর চারপাশে থাকা দুর্নীতিবাজদের কারণে মধ্যম আয়ের দেশের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com