লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ এবারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদে নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে নৌকার বিপরীতে চেয়ারম্যানন পদে লড়ছেন ৩ জন। হুমকি ও মারধোরের শিকার হচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রায় ডজেন খানেক অভিযোগ রয়েছে নৌকার প্রার্থী আবু ইউসুফ ছৈয়ালের বিরুদ্ধে। নৌকার চেয়ারম্যান প্রার্থী ইউসুফ ইতিমধ্যে হাতপাখার প্রার্থী ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্যে প্রকাশ্যে হুমকি দেন। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপরও থামছেন না নৌকার প্রার্থী ইউসুফ ও তার ক্যাডার বাহিনীরা।প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। নির্বাচনকে বিতর্কিত করতে একেরপর এক হুমকি দিয়ে যাচ্ছেন ইউসুফ ছৈয়ালের লোকজন। হামলা ও মারধোর যেনো রীতিমতো নির্বাচনী আচরণে পরিণত হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়,মনিরুল ইসলামের (মনির সরকার) কর্মীদের মারধোর করে নির্বাচনী কাজে ব্যাবহৃত মাইক ও পোষ্টার, ব্যানার,পেষ্টুন ছিঁড়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির সরকার জানান,বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার বাড়ি থেকে পোস্টার, পেষ্টুন,লিফলেট নিয়ে কর্মীরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচার প্রচারণার জন্যে বের হয়। পরে সকাল ১০ টার দিকে নৌকা প্রার্থীর বাড়ির সামনে গেলে ইউসুফের লোকজন আনারস প্রতীকের লোকজনকে মারধোর করে পোষ্টার, ব্যানার কেড়ে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে ফের আনারসের মাইক ভাংচুর করে তারা। এ ব্যাপারে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইউসুফ ছৈয়ালের কাছে জানতে চাইলে তিনি জানান, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। জনগণ যাকে চায় নির্বাচন করুক তাতে কোনো আপত্তি নেই। উপজলা সমবায় ও রিটার্নিং কর্মকর্তা দেবেশ কুমার সিংহ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।