মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অধিকার হরণ কারির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান খোরশেদ উল্লাহ

  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১.৩৭ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম সিইপিজেড এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ ১০ ডিসেম্বর ,শুক্রবার সকালে সিপিআর এস বিভাগীয় সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে , সদস্য সচিব মোঃ ফারুক নাছিরের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ‌চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ উল্লাহ রযায়ী সাহেব।

এ সময় তিনি বলেন, সর্বস্তরে অধিকার বঞ্চিতদের পাশে সিপিআর এস মানবাধিকার কর্মীরা আইনী সহায়তায় থাকবেন এবং অধিকার হরণ কারী দের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ- প্রতিরোধ গড়ে তোলার দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন। আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন- সংগঠনের ভাইস-চেয়ারম্যান শেখ নওঁশাদ সরোয়ার পিল্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ‌মোঃ বেলাল হোসেন বেলাল,যুগ্ন সম্পাদক শওকত আলী বাদল, জাহিদুল ইসলাম জাফর, মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক ও লেখক- সংগঠক মুঃ‌বাবুল হোসেন বাবলা,কারা এনজিও রং নির্বাহী পরিচালক মোঃ ফারুক হোসেন ঢালী, রুপাল বড়ুয়া, সংগঠনের আলাউদ্দিন, বাবুল হক, রিয়াজ উদ্দিন, শাহেদুর রহমান শাহেদ, জামাল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে পিপিআর এস মানবাধিকার সংগঠন র্র্যালী সহকারে চট্টগ্রাম প্রেসক্লাব‌ চত্তরে বিভিন্ন সংস্থার সঙ্গে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যোগদান করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা প্রায় দুই হাজার লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com