দিলীপ কুমার দাস, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন ২৬ ডিসেম্বর- ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষে ১০ টি ইউনিয়নেই চলছে প্রার্থীদের গনসংযোগ-সহ সভা মিটিং প্যানা, পোস্টার,লিফটলেট এবং পাড়া মহল্লায় একাধিক মাইকের মাধ্যমে নির্বাচনী প্রচার- প্রচারনা চালাচ্ছেন।
অনুসন্ধানে জানাগেছে, ঐতিহ্যবাহী ৬ নং বোকাইনগর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী নূরুন্নাহার বেগম জিরাফ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১৬ ইং ইউপি নির্বাচনে অংশ গ্রহন করে সন্তোষজনক ভোট পেয়েও তিনি বিজয়ী হতে না পারার শত গ্লানি ভুলে গিয়ে তিনি এলাকাবাসীর সকল প্রকার সামাজিক কর্মকান্ডে উপস্থিত থেকে যথা সাধ্য সহযোগিতার চেষ্টা করেছেন। এব্যাপারে মামুদ নগর নিবাসী মোঃ মাসুদ আলম বলে, (ভিশনবাংলা টিভির নবীন সংবাদাতা) মানুষ যেখানে হারায়, সেখানেই খুঁজতে হয়। সে প্রার্থীর নিকটতম আত্নীয়। এবার তারা নূরুন্নাহার বেগমকে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদে নির্বাচিত করে এলাকার সম্মাস বজায় রাখবে।
নূরুন্নাহার বেগম এিশঘর কাজি পাড়াস্ত একটি আদর্শ মুসলিম পরিবারের গৃহিনী এবং গ্রামের সবাই তাদের পরিবার সম্পর্কে ভালো জানেন। তাদের পারিবারিক অবস্থা মোটমুটি সচ্ছল হলেও প্রত্যেক নারী পুরুষের জীবনের একটা শেষ ইচছা বা মনের সাধ থাকে তাই তিনি সংসারের পাশাপাশি জনসাধারণের একজন প্রতিনিধি হিসেবে সমাজে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চান। ২৬ ডিসেম্বর নিরবাচনে নূরুন্নাহার কে তারা বিজয়ী করার লক্ষে সংঘবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।