মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মৌলিক অধিকার রক্ষাই মানবাধিকার : মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৬.২৬ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মৌলিক অধিকার রক্ষাই মানবাধিকার; মৌলিক অধিকার কেড়ে নিয়ে আজ জাতীয় জীবনে মানবাধিকার লঙ্ঘণের রেকর্ড গড়েছে বর্তমান ক্ষমতাসীন সরকারের একটি অংশ। এদেরকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

১০ ডিসেম্বর সকাল ১০ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মানবাধিকার রক্ষায় মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক হাবিব চৌধুরী, রাবেয়া খান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নির্মম ক্রশ ফায়ার বন্ধের জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে মানবাধিকার রক্ষায়। একই সাথে মৌলিক অধিকার যেন সকলে যথাযথভাবে পায়, সে জন্য কর্মসূচি অব্যহত রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com