শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইরাকে মোটর সাইকেল বোমা হামলায় ৪ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২.৩১ এএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় বোমার আঘাতে ৪ জন প্রাণ হারান। দেশের যে অঞ্চলটি মোটামুটি স্থিতিশীল সেখানে বহু বছরে এটি ছিল প্রথম বোমা হামলা ।একজন শীর্ষ কর্মকর্তা জানান এই হামলা চালানোর জন্য ইসলামিক স্টেট জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।

সামরিক সূত্র থেকে প্রাথমিক খবর অনুযায়ী বলা হয়, প্রধানত শিয়া মুসলমান অধ্যূষিত ঐ শহরটির একটি বড় হাসপাতালের কাছে এই বিস্ফোরণ ঘটানো হয় এবং বিস্ফোরকটি মোটর সাইকেলের সঙ্গে মোড়ানো ছিল। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করে নি।

বসরার গভর্নর আসাদ আল ইদানী সাংবাদিকদের জানান, এই বিস্ফোরণে “দায়েশ” বা ইসলামিক স্টেট জঙ্গিদের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে।

বসরায় বোমা হামলার ঘটনা নিতান্তই বিরল, শেষ বড় বোমাটি বিস্ফোরিত হয়েছিল ২০১৭ সালে, ইসলামিক স্টেট সেই হামলার দায় স্বীকার করেI কর্তৃপক্ষ সেই অঞ্চলের ওপর কড়া নিয়ন্ত্রণ রেখেছে। এই অঞ্চলেই ওপেক সদস্যভুক্ত দেশটির বেশির ভাগ তেল উৎপাদিত হয় এবং তা রপ্তানি করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, পুলিশ সদস্যদের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি মিনিবাসের যন্ত্রাংশ সংগ্রহ করতে দেখা যায়I রাস্তাটি ভাঙা গ্লাস ও রক্তে ঢাকা ছিল।বসরার গভর্নর তিনদিনের শোকপালনের কথা ঘোষণা করেছে।

বিস্ফোরণের স্থানের কাছে অবস্থিত মোটরগাড়ির ওয়ার্কশপের একজন মেকানিক বলেন, “আজ এবং এই বিস্ফোরণের পরে বসরার জনগণ অবশ্যই সজাগ ও সতর্ক হয়ে উঠবেন। বসরা আজ থেকে আর নিরাপদ রইলো না।

পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে রয়টার্সকে জানানো হয়, ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ২০জন বিস্ফোরণে আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com