মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৭.০৫ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে আবেদন ও নিষ্পত্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সিক্রয় অংশগ্রহণ প্রকল্পের ব্লাস্ট এর আয়োজন এ সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. শিহাব রায়হান।
ব্লাস্ট রাজশাহী ইউনিট এর সভাপতি এ্যাড. অসিত কুমার সান্যাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ন কবির, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, ব্লাস্ট রাজশাহী ইউনিট এর সমন্বয়কারী এ্যাড.সামিনা বেগম প্রমূখ সহ ব্লাস্ট এর বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিগন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় গণ্যম্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্ততারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে বিদ্যামান আইনী সেবাসমূহ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ উত্তোরণের উপায় সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com