শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মালিতে বাসে জঙ্গি হামলা ৩১ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২.৫৪ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

পররাষ্ট্র দপ্তর রবিবার জানায়, যুক্তরাষ্ট্র মধ্য মালিতে একটি বাসে জঙ্গি হামলা যাতে অন্তত ৩১ জন নিহত এবং ১৭ জন আহত হন, “কড়া ভাষায় সেই হামলার নিন্দা” জানিয়েছে।

শুক্রবার, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সংহো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারার একটি বাজার অভিমুখী বাসের ওপর গুলি চালায়।

এই গ্রামগুলি মপ্তি অঞ্চলের কেন্দ্রে অবস্থিত, যে এলাকাটি আল কায়দা ও ইসলামিক স্টেট গ্ৰুপের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের তৎপরতার কারণে এখন হিংসা-হানাহানির কেন্দ্রস্থল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র মালি’র বান্দিয়াগারা’র কাছে শনিবার অসামরিক জনগণের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যে হামলায় ৩১জন নিহত এবং ১৭জন আহত হন।

প্রাইস বলেন, “আমরা মালির জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ব্যক্ত করছি এবং তাদের নিরাপদ, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক ভবিষ্যতের অন্বেষণে অংশীদার হওয়া অব্যাহত রাখবো।

আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে জিহাদি হামলা বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে এবং মালি, বুরকিনা ফাসো, নিজারের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com