মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার ছেলে শাকিলের ৫ম মৃত্যু দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ১০.৫৬ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ এক সময়ের তুখোড় মেধাবী ছাত্রনেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার বড় ছেলে প্রয়াত মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু দিবস উপলক্ষে নতা জেলা আওয়ামীলীগের উদ্দোগে সোমবার সকালে ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিকালে পারিবারিক আয়োজনে বাঘমারা জামে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। বিকালে জেলা আ’লীগের উদ্যোগে সিটি কর্পোরেশন মিলনায়তনে শাকিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং জেলা আ’লীগের অন্যতম সদস্য ইমদাদুল হক সেলিমের আয়োজনে ফুলবাড়িয়ায় মিলাদ, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগর ছাত্রলীগের উদ্যোগে টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শাকিলের পিতা এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাভনির জোবায়ের তারিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত শাকিল স্মরণে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com