মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন!

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১১.৩০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে এসএ টিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ও গাড়ি ভাংচুরের ঘটনায় রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করা হয় । উক্ত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হোন লক্ষ্মীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান মোঃ কামাল হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, এসএ টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আবদুস শহিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আব্বাস হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অ আ আবীর আকাশ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন।

উল্লেখ্য ,উক্ত সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com