মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঈশ্বরগঞ্জে আবদুছ ছাত্তার সাবেক এমপির বাস ভবনে শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিন পালিত

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৮.২৪ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

মুহম্মদ আবুল বাশার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিনের সম্মানার্থে ঈশ্বরগঞ্জে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। স্থানঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে একাদিক বার নির্বাচিত আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপির বাস ভবন।

আয়োজন করে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহব্বায়ক মতিউর রহমান মতি, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মোঃ আবু হানিফা (হানিফ), উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মানিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ও যুবলীগ নেতা লুৎফুর রহমান, ছাত্রলীগ নেতা রানা আহমেদ সহ আরো অনেকেই দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন পাট বাজার জামে মসজিদের ইমাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com