সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

নান্দাইলের বেলালাবাদ কানুরামপুরে ভাই ভাই সেলুনে আলোর ভূবন পাঠাগার

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১০.৩২ পিএম
  • ৭৯০ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: নান্দাইলে আলোর ভূবন পাঠাগারের কার্যক্রম দিনদিন এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সম্মানার্থে খুররম খাঁন চৌধুরী ডিগ্রী কলেজের পশ্চিম পার্শে বেলালাবাদ কানুরামপুরে ভাই ভাই সেলুনে জ্ঞান অর্জনের লক্ষ্যে আলোর ভূবন পাঠাগার নামের কার্যক্রম চালু করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় এক বছর পূর্বে নান্দাইলের সিংরইল গ্রামের এক বই ব্যবসায়ী উপজেলার বিভিন্ন জনসমাগম বিশেষ করে চুল কাটার সেলুনে প্রায় ৫০টি পাঠাগার স্থাপনের উদ্দোগ হাতে নিয়েছে। এরই মধ্যে ২০টি আলোর ভূবন পাঠাগার স্থাপন করে। মানুষ জাতে জ্ঞান অর্জন করে ভাল মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সে জন্য এ ব্যবস্থা।

ভাই ভাই সেলুনে মানুষ চুল কাটতে আসা লোকজন কিছু সময় হাতের কাছে বই পেয়ে পড়তে পারে সে জন্য আলোর ভূবন পাঠাগার। ৪ ডিসেম্বর ভাই ভাই সেলুনে আলোর ভূবন পাঠাগারে বসে নান্দাইল উপজেলার পালাহার গ্রামের মোঃ আব্দুর রাশিদ ভূইয়া নামের এক পেপার বিত্রেতা বই পড়তে দেখা যায়। এসময় ভাই ভাই সেলুনের মালিক খাইরুল ইসলাম কে পাশে দাড়িয়ে থাকতে লক্ষ করা যায়। পাড়ায় পাড়ায় পাঠাগার আলোর ভূবন পাঠাগার থেকে ভাল বই পড়ুন, বই পড়ার অভাস গড়ুন, আলোকিত মানুষের জীবন গড়ুন।

আলোর ভূবন পাঠাগারের এই উদ্দোগকে স্বাগত জানিয়ে নান্দাইল উপজেলা থেকে একাদিক বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন এমপি বলেন এমন উদ্দোগ জ্ঞান অর্জনের বহি: প্রকাশ। আলোর ভূবন পাঠাগারের উন্নতি কামনা করছি। আলোর ভূবন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফাইজুল ইসলাম প্রতিনিধিকে বলেন সমাজের উন্নয়ন মূলক কার্যক্রমে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

তাই বই পড়ে মানুষ যেন সমাজ বা রাষ্ট্রের ভাল কাজ করতে পারে। জ্ঞান আহরণের জন্য আলোর ভূবন পাঠাগার প্রতিষ্ঠা করি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com