দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনে কর্মরত তিনজন কর্মকর্তা উপজেলা ইন্জিনিয়ার মোঃ শাহ নেওয়াজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী, উপজেলা এলজিইডি শাখার উপ সহকারী প্রকৌশলী হাসান আলীর বদলীজনীত কারণে তাদের উপলক্ষে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা। অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায়ী ৩কর্মকর্তা সদর উপজেলায় যোগদানের পর থেকে এলাকার গণমানুষের কল্যাণে সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে গিয়ে তাদের অক্লান্ত শ্রম ও ত্যাগ অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- আগামীতেও তারা তাদের নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে প্রাশাসন ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।