শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বের ৩০ দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০.৪৫ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

ওমিক্রনের বিস্তার ঠেকাতে করোনা সংক্রান্ত কঠোর ভ্রমণবিধি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, শুক্রবারের এই বিধিনিষেধে লকডাউন বা শাটডাউনের কথা বলা হয়নি।

এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৩০ দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এদিকে, ডেলটার চেয়ে তিন গুণ সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের রয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার গবেষকরা।

যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মিনেসোটা, নিউইয়র্ক ও হাওয়াইতে পাওয়া রোগীদের মৃদু উপসর্গ দেখা গেছে।

এই পরিস্থিতিতে ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ প্রকাশ করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, এরমধ্যে ‘শাট ডাউন’ বা ‘লকডাউনের’ কোনো পরিকল্পনা নেই।

নতুন নিয়মে, টিকাপ্রাপ্ত বিদেশী ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে, তিন দিনের মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ হতে হবে।

আর টিকা না নেওয়া থাকলে ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে।

এছাড়া, বিমান, ট্রেন ও বাসে মাস্ক পরার প্রয়োজনীয়তা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়াবে বাইডেন প্রশাসন।

এদিকে, জার্মানিতে আগামী ফেব্রুয়ারি থেকে টিকা না নেওয়া নাগরিকদের চলাফেরার ওপর লকডাউন আসছে। তারা অপ্রয়োজনীয় দোকান এবং বিনোদন কেন্দ্রে যেতে পারবেন না।

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকা অস্ট্রেলিয়ার সিডনির এক শিক্ষার্থী ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন। দেশটি এই ধরনে স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার প্রথম ঘটনা এটি।

ভারতে ওমিক্রন আক্রান্তদের একজন ভারতীয় আর একজন বিদেশি। আক্রান্ত ভারতীয়ের সংস্পর্শে আসা ২১৮ জনের মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে টিকার দুই ডোজ নেওয়া আক্রান্ত বিদেশী ২৭ নভেম্বর বিমানে চেপে দুবাই চলে গেছেন।

এদিকে, করোনার ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিনগুণ বেশি বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা।

এছাড়া পূর্বে আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে দেয়ার সক্ষমতা আছে ওমিক্রনের।

আর, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আধিপত্য বিস্তারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের গবেষকরা।

এই পরিস্থিতিতে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে এখনই প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com