মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ সিটিতে নৌকার মনোনয়ন পেয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০.৩৩ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।নারায়ণগঞ্জ সিটিতে দলীয় প্রার্থী হতে চারজন নেতার নাম আসে। এর মধ্যে থেকে ডা. আইভীকেই আবারও বেছে নিল আওয়ামী লীগের হাইকমান্ড।

বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।একসময়ের প্রাচ্যের ডান্ডিখ্যাত শীতলক্ষ্যাপাড়ের এ শিল্পনগরীর সিটি করপোরেশনে তৃতীয়বারের ভোটযজ্ঞ হতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বাংলাদেশের প্রথম নারী, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আইভী বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সেই নির্বাচনে ভোটের কয়েক ঘণ্টা আগে মাঠ ছেড়ে যান বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার।২০১৬ সালের ২২ ডিসেম্বর যখন দ্বিতীয় নির্বাচন হয়; তখন স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পান। সেই নির্বাচনে ডা. আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সাড়ে ৭৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পুনরায় মেয়র পদে নির্বাচিত হন।

এবার তৃতীয়বারের মতো মেয়র পদে লড়বেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com