মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহের নান্দাইলে ১১টি ইউনিয়নে বইছে ভোটের হাওয়া

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৬.৫৮ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :তফসিল ঘোষণার পর নান্দাইল উপজেলায় বইছে ভোটের হাওয়া। সরগরম হচ্ছে রাজনীতি। ভোটারদের মাঝে বইছে উৎসবের আমেজ। মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য ১‘শ প্রার্থী। সাধারন ভোটাররা জানান, সম্ভাব্য প্রার্থীরা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেয়া, সৌজন্য সাক্ষাৎ, জনসংযোগ, উঠান বৈঠক, মিটিং, মিছিল সহ রাতে বাড়ি বাড়ি হেটে ভোটারদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে সম্ভাব্য প্রার্থীরা।

জানা গেছে, এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ফাঁকা মাঠে গোল করার সুযোগ নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। দলীয় প্রতিক ছাড়া স্বতন্ত্রভাবে নান্দাইলের ১১ ইউনিয়নে প্রায় ২০-২৫ জন বিএনপি নেতা নির্বাচনে অংশ নিতে প্রস্ততি নিচ্ছেন। কিন্তু তৃণমূলে চলছে নৌকা প্রতীক নিয়ে আলোচনা।

কারা পাচ্ছেন কাঙ্কিত নৌকা প্রতীক, সেই জল্পনা-কল্পনা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে। নৌকা পেতে দৌড়ঝাঁপ করছে অন্তত ৭০ জন চেয়ারম্যান প্রার্থী।

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুজ্জামান বলেন, তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে নান্দাইল উপজেলায় ১১ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চন্ডীপাশা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com