দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে এই পতাকা র্যালির আয়োজন করে।
এ উপলক্ষে ৬ আনাসার ব্যাটালিয়ন ও জেলা আনসার কমান্ড্যান্ট নেত্রকোনায় পৃথক পৃথক পতাকা র্্যলি বের করে।
পতাকা র্যালির নেতৃত্ব দেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আছলাম শিকদার ও নেত্রকোনা আনসার কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ র্্যালিতে অংশ গ্রহণ করে।