সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৯.০৩ পিএম
  • ৫১৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক আমির হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির মাস্টার, মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড.নুরুল হুদা পাটওয়ারী, রুহুল আমিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন টিপু, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঞা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের শাহজাহান কামাল, সাংবাদিক ও কবি অ আ আবীর আকাশ সহ জেলা-উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিককর্মী সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সাম্প্রতিক সময়ে আফ্রিকায় শনাক্ত হওয়া ‘কোভিড বি-১.১.৫২৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট’ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৫ ধরনের নির্দেশনা আসে। সেগুলো জেলার উপজেলার প্রতিটি মসজিদের মাইকে প্রচার করা, সচেতনতা সৃষ্টি করা সহ জেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসাথে আফ্রিকার সাতটি দেশসহ ইউরোপীয় দেশগুলো থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করে ১৫ দিনের কোয়ারেন্টাইন এ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com