এইচ আর হিরু,গাইবান্ধাঃ পিটিআই গাইবান্ধারউদ্দ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, সহকারি সুপারিনটেডেন্ট শাহজাহান বাদশাহ, নয়ন কুমার প্রামাণিক।
এতে সভাপতিত্ব করেন-গাইবান্ধা পিটিআইসুপারিনটেনডেন্ট মোসাম্মৎ শামছিয়া আখতার বেগম। উক্ত অনুষ্ঠানে ডিপিএড ২০২১/২২ অর্থ বছরেরপ্রশিক্ষণার্ধীরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে ওপরিক্ষন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরপুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন-সহ সুপারঃসামিউল হাসান সেতু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করাহয়।