মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দা উপজেলার  কশব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান জিনের বাড়িতে হামলা, ভাঙচুর

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৫.২৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) আনিছুর রহমান জিনের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার  সাড়ে ৭টায় এসব হামলার ঘটনা ঘটে। এতে ওই  প্রার্থীর স্বজনসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার ১৩নং কশব  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ ফজলুর রহমান।
আর মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান জিন। গতকাল শুক্রবার ১৩নং কশব ইউনিয়নে কশব মন্ডলপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমানের কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়া এক বাড়ি যায়। এবং সে সময় এলাকার লোকজন তাদেরে সেখান থেকে চলে যেতে বলে।
কিন্তু তারা সেখানে থেকে চলে না গিয়ে বাড়ির ভিতরে গিয়ে বাড়ি দরজা আটকিয়ে আরও ফজলুর রহমানের কর্মী-সমর্থকে মোবাইলের মাধ্যমে ডেকে নেয়। এসময় ফজলুর রহমানের প্রায় ৫০ থেকে ৬০জন কর্মী-সমর্থকরা এসে তাদের নিয়ে যাওয়া চেষ্টা করে এবং স্থানীয় লোকজনের সাথে কথা কাঠাকারি এক পর্যায়ে রিয়াজুল ইসলাম রানাকে মারপিট করে এবং স্ত্রী ফাইমা খাতুন রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
এবং চলে যাওয়ার সময় উত্তেজিত হয়ে বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের বাড়িতে আতর্কিত হামলা চালান। হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে ঘরের দরজা-জানালা, আনিছুরে ১টি ব্যক্তিগত মোটরসাইকেলে ও তাঁর ঘরের সামনে থাকা আরও ১টি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁর স্বজন ও কর্মীসহ ৩জন আহত হন। এদিকে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত ৯টার দিকে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনিছুর রহমান বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমানের কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়া এক বাড়িতে টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে। তখন স্থানীয় লোকজন তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে কিন্তু তারা না গিয়ে আরও লোকজনকে ডেকে নিয়ে এসে রিয়াজুল ইসলাম রানাসহ আরও কয়েক জনকে মারপিট করে আহত করে। এবং চলে যাওয়ার সময় উত্তেজিত হয়ে আমার বাড়িতে হামলা করে ইটপাটকেল ছুড়ে ঘরের দরজা-জানালা, আমার ১টি ব্যক্তিগত মোটরসাইকেলে ও ঘরের সামনে থাকা আরও ১টি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে আমার স্বজন ও কর্মীসহ ৩জন আহত হন। এ সময় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলা ও ভাঙচুরকারীর বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের নিকট আকুল আবেদন করেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে মোঃ ফজলুর রহমান বলেন, আমার কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়া এক আতœীয়ের বাড়িতে ভোট চাইতে যায়। এসময় স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান জিন সহ ১০ থেকে ১২জন লোকজন গিয়ে আমার কর্মীদের মারপিট করে আটকিয়ে রাখে। পরে সংবাদ পেয়ে আমার আরও কর্মী সমর্থকেরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আমার কর্মী-সমর্থকেরা কোন বাড়িতে হামলা ও ভাঙচুর করেনি এ অভিযোগ সত্য নয় মিথ্যা বানুয়াট বলে তিনি জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com