মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহ কর অঞ্চলে আয়কর প্রদানকারি ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৯.৫৬ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ ময়মনসিংহ কর অঞ্চলে সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারি ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

এ সময় কর কমিশনার মোহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়শনের সভাপতি এড.সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, অতিরিক্ত কর কমিশনার শামছুল আরেফিন সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, সর্বোচ্চ করদাতা মো: মাহাবুব রেজা করিমসহ কর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার করদাতাগণ উপস্থিত ছিলেন।

(২৪ নভেম্বর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস। এ সময় কর কমিশনার মোহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়শনের সভাপতি এড.সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, অতিরিক্ত কর কমিশনার শামছুল আরেফিন সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, সর্বোচ্চ করদাতা মো: মাহাবুব রেজা করিমসহ কর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার করদাতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com