মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাই : মোমিন মেহেদী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭.৩৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কুমিল্লায় কাউন্সিলর হত্যার মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, ব্যর্থ পুলিশ-প্রশাসনও আইন-শৃঙ্খলা রক্ষা করতে। আর তাই অনতিবিলম্বে এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদেরকে অপনারণ করে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেয়া প্রয়োজন।

২৩ নভেম্বর বিকেল ৪ টায় ‘সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নির্মমভাবে বাংলাদেশে যে কোন সময় যে কোন মানুষকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হতে পারে, কারণ আমাদের আইন-শৃঙ্খলা চরমভাবে ব্যহত হচ্ছে। কারণ একটাই- আইনের শাসন নাই এবং সংশ্লিষ্ট মন্ত্রী-এমপি-আমলাদের অধিকাংশই দুর্নীতিবাজ-নীতিহীন। এদের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে তারুণ্যের রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com